ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি, বুশরার দাবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২২ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটানো নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। শুক্রবার (২২ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইমরান খানের স্ত্রী বুশরা এক ভিডিও বার্তায় দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।
২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পিটিআই-এর পেজে বুশরার একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সেখানে বুশরা অভিযোগ করেছেন, যখন ইমরান খান 'খালি পায়ে' মদিনায় যায় তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাদের কাছ থেকে 'কল' পান।
সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেছেন, তারা ইমরান খানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানান। বুশরার দাবি, বাজওয়াকে সেইসময় জিজ্ঞেস করা হয় যে আপনি কাকে নিয়ে এসেছেন.. এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করিনা।
বুশরার অভিযোগ, এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলা শুরু করে।
এ ছাড়া গতকালের ভিডিও বার্তায় বুশরা, ইমরান খানের ডাকা আগামী রোববারে ইসলামাবাদে আন্দোলনে পিটিআই সমর্থকদের আসার আহ্বান জানান।
বুশরা বলেছেন, প্রত্যেকের উচিৎ ২৪ নভেম্বরের বিক্ষোভে যোগ দেওয়া। কোনো শর্তেই আন্দোলনের এই তারিখ পরিবর্তন হবে না।
ভিডিও বার্তায় বুশরা বলেছেন, আমাদের বিক্ষোভ আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না।
এদিকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করায় বুশরা বিবির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান সরকারের কর্মকর্তারা। তারা বুশরার এমন বিবৃতিতে 'আত্মঘাতী হামলা' হিসেবে উল্লেখ করেছেন। এই বিবৃতির ফলে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়বে বলে জানান পাকিস্তানের সরকারি কর্মকর্তারা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






